মাগুরানিউজ.কমঃ
আজ শালিখার তালখড়ী ইউনিয়নের তালখড়ী গ্রামের ইব্রাহীম তরফদারের অপ্রাপ্ত বয়স্ক কন্যার বিয়ের আয়োজন চলছিলো। এসময় বাল্যবিবাহ বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিন উদ্দিন এবং সঙ্গে ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক। ভ্রাম্যমাণ আদালত মেয়ের পিতাকে নগদ এক হাজার টাকা জরিমানা করেন।


