মাগুরানিউজ.কমঃ
ষ্টাফ রিপোর্টার-
১৯৭১ সালের এই দিনে শুরু হয় মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও তাদের স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকারের মধ্য দিয়ে ৪৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন করছে জাতি।
২৬’শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সকালে মাগুরার ঐতিহাসিক নোমানী ময়দান প্রাঙ্গনে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে মাগুরা জেলা জাতীয় পার্টির পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপিপি এ্যাড. রতন কুমার মিত্র, সাধারন সম্পাদক এ্যাড. হাসান সিরাজ সুজা, খান রবিউল হক মিঠু, মোঃ আছাদুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরে সেখানে শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় মুক্তিযোদ্ধা সংসদ, সরকারি বে-সরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহরের নোমানী ময়দানে শহীদ স্মৃতি স্তম্ভে পুস্পার্ঘ অর্পণ করা হয়।
ছবি- সংগ্রহ।

