ছবি তুলতে গিয়ে নিখোঁজ, মাগুরার গঙ্গারামপুরে গমক্ষেতে মৃতদেহ

মাগুরানিউজ.কমঃ

mnস্টাফ রিপোর্টার-

মাগুরার শালিখা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের গজনগর গ্রামের একটি গমক্ষেতে থেকে আঁখি খাতুন নামে ১১বছর বয়সী এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

এলাকাবাসীর খবরের ভিত্তিতে শালিখা থানা পুলিশ আজ শুক্রবার দুপুরে ওই শিশুর মৃতদেহ উদ্ধার করে। ধর্ষনের পর শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারনায় পুলিশ অনুমান করছে।

শালিখা থানার ওসি আবু জিহাদ সংবাদমাধ্যমকে জানান, আঁখি খাতুন নামের ঐ শিশুটি ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার হাসানকাঠি গ্রামের মোয়াজ্জেম হেসেনের মেয়ে। ছবি তোলার জন্য বৃহস্পতিবার সকালে চাচা মনিরুল ইসলামের সাথে ঝিনাইদহ শহরের একটি স্টুডিওতে যায় আঁখি। সেখান থেকে কৌশলে চাচার পূর্ব পরিচিত যশোরের চুড়ামনকাঠির জুয়েল নামে এক যুবক আঁখিকে অপহরণ করে।

এদিকে অনেক খোজাখুজির পর আঁখিকে না পেয়ে তার পরিবার ঐদিন বিকালে ঝিনাইদহ সদর থানায় একটি জিডি করে। এক পর্যায়ে মোবাইল ফোনে আখির পরিবারের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবী করে অপহরণকারীরা।

মোবাইল ফোনের সুত্র ধরে আধুনিক ট্রাকিং সিস্টেম ব্যবহারের মাধ্যমে ঝিনাইদহ থানা পুলিশ নড়াইল-মাগুরা জেলার সীমান্ত এলাকা শালিখা উপজেলার গঙ্গারামপুর এলাকায় অপহরণকারীদের অবস্থান সনাক্ত করে।

বিষয়টি শালিখা থানা পুলিশকে জানালে শুক্রবার দুপুরে গজনগর গ্রামের একটি গম ক্ষেত থেকে আখির লাশ উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে শালিখা থানা পুলিশ। এ ব্যাপারে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: