‘ভারত বাংলাদেশ উভয় দেশের প্রাণ প্রকৃতি বাঁচাতে এই লংমার্চ …মাগুরায় আনু মুহাম্মদ

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

সুন্দরবন রক্ষায় রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিল এবং জাতীয় কমিটি ঘোষিত সাত দফা বাস্তবায়নের দাবিতে ২৪ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত লংমার্চ চলছে।

তেল, গ্যাস, বিদ্যুত, বন্দর রক্ষা জাতীয় কমিটির লং মার্চ শুক্রবার বেলা ১১টায় মাগুরা শহরে পৌছায়। লং মার্চটি সারা শহর প্রদক্ষিণ শেষে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে।

 

 

আনু মুহাম্মদ মাগুরার সংক্ষিপ্ত সমাবেশ বলেন, “আমরা জাতীয় কমিটি দীর্ঘদিনের আন্দোলনে বাংলাদেশের জাতীয় সম্পদের উপর জনগণের মালিকানা প্রতিষ্ঠার জন্য কাজ করছি। আমরা আমাদের তরুণদের সক্ষম করে গড়ে তুলে বাংলাদেশকে গড়ে তুলতে চাই।”

 

দক্ষিন এশিয়ার একটি অনন্য বন এই সুন্দরবন এ অঞ্চলের জীববৈচিত্রের ধারক ও মহাপ্রাণ উল্লেখ করে আনু মুহাম্মদ আরো বলেন,  “লংমার্চ কেবল বাংলাদেশের জন্য নয়, সমগ্র দক্ষিন এশিয়ার জন্য জরুরি একটি লংমার্চ। বিশেষ করে ভরতের প্রাণ প্রকৃতি মানুষকেও এই লংমার্চ সাহায্য করছে। কিন্তু ভারত বাংলাদেশ উভয়ের লুটেরারা মুনাফার লোভে সুন্দরবনকে ধংস করতে চায়।” লংমার্চের মাধ্যমে এই দুই দেশের লুটেরাদের প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

বেলা সাড়ে ১২ টার দিকে লং মার্চটি ঝিনাইদহের উদ্দেশ্যে মাগুরা ত্যাগ করে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: