মাগুরায় পূজা মণ্ডপ পরিদর্শনে ডিআইজি

মাগুরানিউজ.কম:

mnপুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি এসএম মনিরুজ্জামান সোমবার রাতে মাগুরা জেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন।

তিনি খুলনা থেকে বাগেরহাট ও নড়াইল জেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে রাত ১০ টায় মাগুরা এসে পৌঁছান। এরপর সারারাত মাগুরা সদর ও শালিখা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। তিনি প্রতিটি মন্দিরের নিরাপত্তা তদারকিসহ সার্বিক নিরাপত্তার বিষয়ে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলেন।

পূজা মন্দির পরিদর্শকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, সহকারী পুরিশ সুপার সুদর্শন কুমার রায়, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. প্রদ্যুৎ কুমার সিংহ, সাধারণ সম্পাদক বাসুদেব কুণ্ড, জেলা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. সনজিৎ কুমার বিশ্বাস, পৌর সভাপতি পিকে ঘোষ, সদরের সাধারণ সম্পাদক পার্থ সারথী বিশ্বাস প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: