মাগুরানিউজ.কম:
শারদীয় দুর্গোৎসবের তৃতীয় দিন মহাঅষ্টমী আজ। ষষ্ঠী ও সপ্তমী শেষে দেবীকে অঞ্জলি প্রদানের গুরুত্বপূর্ণ দিন আজ। প্রত্যূষে দেবী দুর্গার মহাঅষ্টমী বিহিত পূজার মধ্যদিয়ে ভক্ত পূজারীরা দিন শুরু করেছে আজ।
মহাঅষ্টমীতে মাগুরার শালিখার সিংড়া পূজা মন্ডপে অঞ্জলী প্রদান করলেন মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এম.পি।
প্রশাসনের কর্তাব্যক্তি থেকে শুরু করে রাজনৈতিক নেতৃবৃন্দ, পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দসহ সাধারন এলাকাবাসী আজ মন্ত্রী মহোদয়ের সঙ্গে অঞ্জলী প্রদান করেন।

