চোরের দশদিন পুলিশের একদিন! ‘লুকানো’ বিপুল ফেন্সিডিলভর্তি পিকআপসহ আটক দুই

 

mnমাগুরানিউজ.কম: বিশেষ ব্যবস্থায় লুকানো বিপুল পরিমান ফেন্সিডিলভর্তি পিকআপসহ দুজনকে আটক করেছে মাগুরার শালিখা থানা পুলিশ। দুপুর ২টার দিকে উপজেলার মাগুরা-যশোর সড়কের কৃষ্ণপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

মাগুরার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো: তারিকুল ইসলাম জানান,  গোপন সূত্রে খবর পেয়ে দুপুর ২টার দিকে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদসহ পুলিশের সদস্যরা যশোর মাগুরা সড়কের কৃষ্ণপুর এলাকায় পিকআপটি আটকে তল্লাশি চালায়।

এ সময় পিকআপের বডিতে কৌশলে লুকিয়ে রাখা ৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

শালিখা থানার ওসি আবু জিহাদ জানান, দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা-যশোর সড়কের কৃষ্ণপুর এলাকায় সাতক্ষিরা থেকে ঢাকাগামী একটি পিকআপ ভ্যান তল্লাশি চালিয়ে ৬০০ বোতল ফেনসিডিলসহ পিকআপ চালক নুর ইসলাম ও হেলপার জাহাঙ্গীর হোসেনকে আটক করে পুলিশ।

আটক নুর ইসলাম সাতক্ষীরার পাথরঘাটা এলাকার আক্কাস আলীর ছেলে ও জাহাঙ্গীর বরিশালের বাকের গজ্ঞ এলাকার শেখ জাবেদ আলীর ছেলে। এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: