মাগুরানিউজ.কমঃ
ঈদের ছুটিতে নাড়ির টানে ঘরমুখো মানুষের বাড়ি ফেরার টিকেট যুদ্ধ শুরু হল আজ। সীমাহীন যানজট, অতিরিক্ত ভাড়া, পথে পথে নিদারুণ কষ্ট সহ্য করে মাগুরাবাসী ফিরবে ফেলে আসা শৈশবস্মৃতিমাখা গ্রামের বাড়িতে। বাঙালির বন্ধন হৃদয়-মন-প্রাণ-রক্তের। এ রকম বন্ধন অন্য কোনো জাতির নেই। হাজারো কর্মব্যস্ততার মাঝে একটু সময় পেলেই ছুটে চলে শেকড়ের টানে।
ঈদ মানে আনন্দ। ঈদ এলে সবাই পরিবার-পরিজনের সঙ্গে মুহূর্তটি উদযাপনের জন্য ছুটে যায়।
ঈদে বাড়ি ফেরার যুদ্ধে প্রথমদিন টিকেট সংগ্রহ করতে পারা ভাগ্যবানদের উল্লাস, আর দীর্ঘ লাইনে দাড়িয়ে থাকার হতাশা।


