মাগুরানিউজ.কমঃ
বহু প্রতীক্ষার পর এলো সেই মহেন্দ্রক্ষণ। নবযাত্রায় আড়পাড়া মডেল সঃ প্রাঃ বিদ্যালয়। সোমবার মাগুরার জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান উদ্বোধন করলেন বিদ্যালয়ের ডায়নামিক ওয়েবসাইট ও ডিজিটাল এটেনডেন্স সিস্টেম।
উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী অফিসার এবং সাংবাদিকসহ অবিভাবক ও বিশিষ্টজনরা অনেকে। স্কুলে প্রবেশের সময় ফিংগার টাচ করলেই অভিভাবক ম্যাসেজ পাবেন ছেলে /মেয়ে বিদ্যালয়ে প্রবেশ করেছে এবং বিদ্যালয় ত্যাগের সময়ও একই ব্যবস্থা।
এছাড়াও বিভিন্ন সাময়িক পরীক্ষার রেজাল্ট মোবাইল ম্যাসেজের মাধ্যমে অভিভাবকের মোবাইলে পাঠানো যাবে।
বিভিন্ন পরীক্ষার ফিস ওয়েবসাইটের ফিস প্রদান বাটনে গিয়ে মোবাইল ম্যাসেজের মাধ্যমে জমা দেয়া যাবে।


