মাগুরানিউজ.কমঃ
মাগুরার কৃতি ফুটবলার ও ছাত্রলীগ নেতা রাজন হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রত বিচার ও ফাঁসির দাবীতে মাগুরায় আজ শুক্রবার সকালে শহরে র্যালী ও সমাবেশ করেছে এলাকাবাসী।
মানবন্ধনে এলাকার শত শত নারী পুরুষ অংশ নেন। এসময় এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন কনক খান, আশরাফ খান, হেলাল খান প্রমুখ। বক্তারা অভিযোগ করেন দুই বছর পার হলেও রাজন হত্যা মামলাটির কার্যক্রম খুবই ধীর গতিতে চলছে। তারা এটির দ্রুত বিচার ও অভিযুক্তদের ফাঁসি দাবী করছেন।


