মাগুরানিউজ.কমঃ
গ্রীষ্মকালীন মুগ ও তিল উৎপাদনে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উদ্বোধনী অনুষ্ঠান জেলা প্রশাসক জনাব মুহঃ মাহবুবর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কার্যক্রম উদ্বোধন করেন।
শালিখা উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মমিন উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরা জনাব পার্থ প্রতিম সাহা।


