মহম্মদপুরে দুই মাদক ব্যাবসায়ী আটক

মাগুরানিউজ.কমঃ

mnডেস্ক প্রতিবেদন-

মাগুরার মহম্মদপুরের উরুড়া গ্রাম থেকে সোমবার রাতে কামাল (৩০) ও মিজানুর (২৬) নামের দুই মাদক ব্যাবসায়ীকে ১৩০ পিস ইয়াবা ও ২৫ পুরিয়া গাঁজা সহ আটক করেছে মহম্মদপুর থানা পুলিশ।

আটককৃত কামাল উরুড়া গ্রামের মানিক মোল্ল্যার ছেলে ও মিজানুর বিনোদপুর বড়ভিটা পাড়ার নুরুল মৃধার ছেলে। এঘটনায় এস,আই নুরুজ্জামান শেখ বাদী হয়ে মাদক আইনে ৩ জনকে আসামী করে মামলা করেছেন।

মামলার তদন্তকারী অফিসার এস,আই সুভাষ চন্দ্র দাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উরুড়ার ইউনুচ শেখের বাড়ির তালগাছের নিচ থেকে আসামীদের গ্রেফতার করা হয়। অন্য আসামী মূসা (৪০) পুলিশ আসার আগেই পালিয়ে যায়।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: