টাম্পাকো বিস্ফোরণ: নিখোঁজ ৯ জনের একজন মাগুরার

মাগুরানিউজ.কমঃ

mnডেস্ক প্রতিবেদন-

গাজীপুরের টঙ্গীতে নিখোঁজ ৯ জনের পরিবারের সদস্যরা লাশের সন্ধানে এবার ঢাকার সিআইডিতে (ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট) বুধবার তাদের ডিএনএ পরীক্ষা করার জন্য এসেছেন।

জানা যায়, নিখোঁজ ৯ জনের মধ্যে একজন মাগুরা জেলার। 

নিখোঁজ স্বামীর ডিএনএ পরীক্ষা করার জন্য এসেছেন মাগুরা জেলার ছোনপুর গ্রামের নিখোঁজ আজিম উদ্দিনের (৩৬) স্ত্রী পারভীন আক্তার। তিনি সংবাদমাধ্যমে বলেন, ‘১২ দিনেও স্বামীর খোঁজ পাইনি। এখন ডিএনএ টেস্ট করে স্বামীর খোঁজ নিতে পুলিশের সিআইডি অফিসে এসেছি। উদ্ধার লাশগুলো চেনার উপায় নেই। সব গলে গেছে।’

টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন ভক্ত সংবাদমাধ্যমে জানান, ওই ঘটনায় ১১ জন নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে ৯ জনের ডিএনএ পরীক্ষা করা হবে। বাকি দুইজনের পরিবারের সদস্যরা আসতে পারেননি। তাদের সঙ্গে যোগাযোগ হয়েছে। তারা তাদের গ্রামের বাড়িতে রয়েছেন।

প্রসঙ্গত, ১০ সেপ্টেম্বর ভোরে টঙ্গীর বিসিক শিল্প নগরীতে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনায় টাম্পাকো ফয়েলস কারখানা বিধ্বস্ত হয় এবং ওই হতাহতের ঘটনা ঘটে। ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গাজীপুর জেলা প্রশাসন, শিল্প মন্ত্রণালয়, ফায়ার সার্ভিস ও তিতাস গ্যাস কর্তৃপক্ষের পক্ষ থেকে মোট পাঁচটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। টাম্পাকো মালিকের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন আইনে দুটি মামলা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: