মাগুরানিউজ.কম:
মাগুরার গঙ্গারামপুরে গতকাল পরিতোষ রাহা স্মৃতি ফুটবল টুর্নামেন্টে এভারগ্রীন ফুটবল একাদশ বনাম গঙ্গারামপুর স্কুল ফুটবল একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। বিকাল ৪টায় গঙ্গারামপুর পি.কে.মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ফুটবল ম্যাচে ৯০ মিনিটের খেলা শেষ হয় ২-২ গোলে। অতিরিক্ত সময়ে ৩-২ গোলে জয়লাভ করে এভারগ্রীন ফুটবল একাদশ।


