মাগুরার সেরা সাঁতারু সিদ্দিকুর- চূড়ান্ত বিজয়ীদের ৬৫ লাখ টাকার পুরস্কার

মাগুরানিউজ.কম:

mnবিশেষ প্রতিবেদকঃ

আজ জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ মাগুরা সরকারি উচ্চ বালক বিদ্যালয় প্রাঙ্গনের পুকুরে অনুষ্ঠিত হলো জেলা পর্যায়ে সাঁতারু অন্বেষণ প্রতিযোগিতা ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’। বাংলাদেশ নৌ বাহিনী ও বাংলাদেশ সাঁতার ফেডারেশনের যৌথ আয়োজনে জেলা পর্যায়ে সাঁতারু অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

সকাল ১১টায় সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের পুকুরে সাঁতার প্রতিযোগিতায় জেলার প্রায় একশত ছেলে-মেয়ে অংশগ্রহণ করে। প্রতিযোগিতার মাধ্যমে ১৪ জনকে মাগুরা থেকে বাছাই করে নেয়া হয়েছে। মহম্মদপুরের সিদ্দিকুর রহমান সেরা টাইমিং অর্জন করে প্রথম হয়েছেন।

আয়োজক প্রতিষ্ঠান বাংলাদেশ নৌ বাহিনীর সমন্বয়কারি কমান্ডার এস এম মাহমুদুর রহমান, (সি), পিএসসি জানান- এই প্রতিযোগিতার মাধ্যমে দেশ থেকে সেরা সাঁতারুদের বাছাই করে ঢাকায় নিয়ে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দেয়া হবে।

মাগুরায় সর্বমোট ১২ জন ছেলে ও ২জন মেয়েকে বাছাই করা হয়েছে। মহম্মদপুরের ছেলে সিদ্দিকুর রহমান  ২৯.৮৭ সেকেন্ডে ৫০ মিটার অতিক্রম করে সেরা টাইমিং অর্জন করেছেন। 

আজ ২৮ তম জেলা হিসেবে আজ মাগুরায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। চূড়ান্ত পর্বে বিজয়ীদের সর্বমোট ৬৫ লাখ টাকার পুরস্কার দেয়া হবে বলে তিনি জানান।

সকালে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক জনাব মাহবুবর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকল কর্মকান্ড পর্যবেক্ষন করেন।

উপস্থিত ছিলেন মাগুরার সিনিয়র সহকারি সহকারি পুলিশ সুপার সূদর্শণ রায়, জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মকবুল হোসেনসহ বিশিষ্ট জনেরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: