মাগুরায় মাইক্রোবাস উল্টে নিহত ১ আহত ৪

মাগুরানিউজ.কম:

mnবিশেষ প্রতিবেদকঃ

মাগুরার শালিখা উপজেলার ছয়ঘরিয়া এলাকায় মাইক্রোবাস উল্টে এর চালক মিনহাজুল নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো চারজন।বুধবার সকাল ৮টার দিকে মাগুরা-যশোর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশের উপ-পরির্দশক (এসআই) আব্দুর রউফ জানান, সকালে একটি মাইক্রোবাস ঢাকা থেকে যশোর যাচ্ছিল। পথে ছয়ঘরিয়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গাড়ির চালক মিনহাজুল মারা যান। এ সময় আহত হন মাইক্রোবাসের চার যাত্রী।

তিনি আরো জানান, পরে স্থানীয়রা আহতদের মধ্যে একজনকে মাগুরা সদর হাসপাতালে ও বাকি তিনজনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত সবাই একটি বেসরকারি মোবাইল ফোন অপারেটরের কর্মকর্তা বলে জানালেও তাদের নাম জানাতে পারেননি এসআই আব্দুর রউফ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: