মাগুরায় ১৬ জুলাই ৯৯৫ কেন্দ্রে একযোগে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

মাগুরানিউজ.কম:

mnবিশেষ প্রতিবেদকঃ

‘ভিটামিন এ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান ’ এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় আগামী ১৬ জুলাই ১লাখ ১৭হাজার ১৯১টি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল।

আজ সকাল ১১টায় মাগুরা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এ উপলক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানান মাগুরার সিভিল সার্জন ডাঃ এফবিএম আব্দুল লতিফ।  

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের প্রধান স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান, মাগুরা প্রেসক্লাবের সদস্য সচিব এ্যাড. শরীফ আমিরুল হাসান বুলুসহ অন্যরা।

কর্মশালায় জানানো হয়, জেলার ৪টি উপজেলা, একটি পৌরসভাসহ মোট ৯৯৫টি কেন্দ্রে একযোগে সারাদিনব্যাপী এ টিকা খাওয়ানো হবে। ১৬জুলাই শনিবার সকাল ৮টায় মাগুরা পৌরসভা চত্বরে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাগুরার জেলা প্রশাসক মাহ. মাহবুবর রহমান, পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ্, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুলসহ অন্যরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: