মাগুরার শালিখার ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদকঃ

মাগুরার শালিখা উপজেলার ৬টি ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়েছে। মাগুরা-২ আসনের সংসদ সদস্য মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এম.পি মহোদয়ের উপস্থিতিতে শপথ পাঠ করান জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান।

দুই পর্বের এ অনষ্ঠানের প্রথম পর্বে মাগুরা জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান ৬জন চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান।

দ্বিতীয় পর্বে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিন উদ্দিন ৫৪জন সাধারন সদস্য ও ১৮ জন সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড: শ্রী বীরেণ শিকদার এমপি।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম,শালিখা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিন উদ্দিন, উপজেলা চেয়ারম্যান মোঃ মোজাফ্ফর হোসেন টুকু, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড.শ্যামল কুমার দে প্রমুখ।

উল্লেখ্য, শালিখার গঙ্গারামপুর ইউপির ফলাফল স্থগিত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: