মাগুরানিউজ.কমঃ
সম্প্রতি ভারতে মোটরগাড়ির দুটি টায়ার বিক্রি হয়েছে ৪ কোটি ১০ লাখ রুপিতে। বিশ্বের সবচেয়ে মূল্যবান টায়ার হিসেবে গিনেস ওয়ার্ল্ড বুক অব রেকর্ডে জায়গা করে নিয়েছে এই টায়ার দুটি। পিটিআই জানায়, সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে বাণিজ্য মেলায় মোটরগাড়ির দুটি টায়ার বিক্রি হয়েছে।
দুবাইয়ের ‘জেড টায়ার্স’ নামের একটি কোম্পানি এই ব্যতিক্রমী টায়ারগুলো তৈরি করেছিল। প্রতিষ্ঠানটি মোট চারটি টায়ার তৈরি করে। এর মধ্যে দুটি টায়ার দুবাইয়ের মেলায় বিক্রি হয়। ইতালির একটি বিখ্যাত জুয়েলারি সংস্থা টায়ারের নকশা করে। সোনা ছাড়াও এতে ব্যবহার করা হয়েছে মূল্যবান হীরা।
‘জেড টায়ার্স’ প্রতিষ্ঠানটি এক অনাবাসী ভারতীয়র। প্রতিষ্ঠানটি জানায়, বিশ্বজুড়ে শিক্ষার জন্য কাজ করা ‘জেনিসেস ফাউন্ডেশন’ নামের একটি দাতব্য সংস্থাকে টায়ার বিক্রির সমুদয় অর্থ দান করা হবে।


