আজ শুক্রবার, অগাস্ট ২৮, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু
- মাগুরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
- শ্রীপুরে এক নারীকে অপহরণ করতে আসা ৭ ভূয়া সিআইডি সদস্য আটক
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ।
- শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের নির্মাণ কাজ পরিদর্শন
- শ্রীপুরে প্রতিবন্ধী শিশুকে মারধরের ঘটনায় সংঘর্ষ, আহত ৫, ভাঙচুর-লুটপাট, আটক ৪
- মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহী নিহত
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, আহত ৫
- শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান
- কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি
মাগুরানিউজ.কম:
মাগুরা শহরের দোয়ারপাড় এলাকায় যুবলীগ পরিচয়ে দুই গ্রুপের সংঘর্ষকালে আব্দুল মোমিন নামে একজন এবং মাতৃগর্ভে নবজাতক ও মা নাজমা বেগম গুলিবিদ্ধের ঘটনায় দায়েরকৃত মামলার মোট ৬ আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সর্বশেষ সোমবার বিকাল ৪টার দিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় ওই মামলার এজাহার নামীয় ৭ ও ৮ নম্বর আসামী সাগর হোসেন (২৬) ও বাপ্পী (২৫) । তারা দুইজনই মাগুরা শহরের স্থানীয় যুবলীগকর্মী।
মাগুরার পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ ‘মাগুরানিউজ’কে জানান, অন্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। মামলার ১নং আসামি সুমন সেনকে মাগুরায় আনতে মাগুরা ডিবি পুলিশের একটি দল ঢ়াকায় গিয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক ‘মাগুরানিউজ’কে জানান, সোমবার দুপুরে এই মামলার আটককৃত ৫নং আসামি সুমন ও ১৪ নং আসামি আব্দুস সোহবানের রিমান্ডের আবেদনের শুনানি মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারাহ মামুনের আদালতে অনুষ্ঠিত হয়েছে। এদের দুইজনের ৭দিন করে রিমান্ডের আবদন করলে আদালত শুনানি শেষে একদিন করে রিমান্ড মঞ্জুর করেন। এদের দুইজনকে ২৬ জুলাই গ্রেফতার করা হয়েছিল বলে জানান তিনি।
রবিবার এই মামলার অপর দুই আসামির মধ্যে ১নং আসামি সুমন সেনকে ঢ়াকার কল্যাণপুর থেকে র্যাব এবং ১৩নং আসামি নজরুল ইসলামকে মাগুরার ওয়াপদা নামকস্থান থেকে পুলিশ গ্রেফতার করে। এই নিয়ে এই মামলার ১৬জন আসামির মধ্যে পুলিশ ৬ জনকে গ্রেফতার করেছে।
উল্লেখ্য, এই ঘটনায় নিহত আব্দুল মোমিনের ছেলে রুবেল মিয়া বাদী হয়ে এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১৬ জনকে আসামি করে মাগুরা সদর থানায় মামলা দায়ের করেন।
নবজাতক ও মা নাজমা বেগম বর্তমানে ঢ়াকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।


