মাগুরাতে থেমে থেমে চলছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। ভারী বর্ষণের পূর্বাভাস

মাগুরানিউজ.কম:

mn

 

মাগুরাতে থেমে থেমে চলছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টিপাত আগামী তিনদিন চলতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ৭২ ঘণ্টা ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শাহ আলম মোবাইলে ‘মাগুরানিউজ’কে বলেছেন, ‘বাংলাদেশের উপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আজ থেকে সারা দেশে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে, যা চলবে আগামী তিনদিন পর্যন্ত। আর বর্ষার নিয়মিত বৃষ্টিতো হবেই।’

বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টিপাতে এরমধ্যেই মাগুরা শহরের বিভিন্ন সড়কে পানি জমেছে। তবে ঈদের পর মাগুরা এখনো তার প্রকৃত কর্মচাঞ্চল্য না ফিরে পাওয়ায় এবং শুক্রবার সরকারি ছুটি থাকায় রাস্তায় তেমন একটা ভোগান্তিতে পড়তে হচ্ছে না মানুষকে।

শ্রাবণের প্রথম দফার বৃষ্টিতে অনেকের ঈদানন্দ ঘরে চাপা পড়ে যাওয়ার পর দ্বিতীয় দফাও খানিকটা তির্যক হয়েই এসেছে বাংলাদেশের জন্য। বৃষ্টির জন্য এদিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ বেশ সুবিধাজনক অবস্থানে থাকলেও বৃষ্টির কারণে এখন এই ম্যাচ ড্রয়ের পথে যাচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: