মাগুরানিউজ.কমঃ
আজ ১০মার্চ রাত ১০টা ৩০মিনিটের দিকে মাগুরার পুলিশ সুপারের নেতৃত্বে জেলা পুলিশের অন্যান্য অফিসার ও ফোর্সের সমন্বয়ে এক বিশেষ অভিযান পরিচালিত হয়।
জেলা পুলিশ সুত্র জানায় এসময় শহরতলীর দোয়ারপাড় এলাকার ইয়াবা সম্রাজ্ঞী মোসা. সেফালী (৪০), স্বামী-ওবায়দুর রহমান, পিতা মৃত-চুন্নু শেখ, সাং-দোয়ারপাড়া কারিকরপাড়া, থানা ও জেলা-মাগুরাকে ১০৩৫ পিচ ইয়াবা, দুইটি ফয়েল পেপার রোল (ইয়াবা সেবনে ব্যবহার করা হয়), নগদ ৩৬,০০০/- টাকা ও দুইটি মোবাইল ফোনসহ আটক করা হয়েছে।


