মাগুরানিউজ.কমঃ
বাংলাদেশের আকাশে বৃহস্পতিবার ১৪৩৭ হিজরি সনের পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ শুক্রবার ১১ মার্চ থেকে পবিত্র জমাদিউস সানি মাস গণনা শুরু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্য মো. আমজাদ আলী।


