মাগুরানিউজ.কমঃ
মাগুরা শহরের ইসলামপুর পাড়ার ক্ষুদে ক্রিকেট প্রেমিকদের উদ্যোগে অনুষ্ঠিত হলো প্রিমিয়ার লিগ ক্রিকেট। যার নামকরন করা হয়েছে পিপিএল অর্থাৎ পুকুর পাড় প্রিমিয়ার লিগ।
যেহেতু টুর্নামেন্টটি আয়োজন করা হয় পুকুর পাড়ে তাই টুর্নামেন্টটির এই নাম।
বুধবার রাতে অনুষ্ঠিত হয় এ টুর্নামেন্টের ফাইনাল। ফাইনাল খেলার পর পুরষ্কার বিতরণের সময় উপস্থিত ছিলেন স্থানীয় যুবসমাজের উদ্যোগী নেতৃবৃন্দ। প্রতিবছরই এ টুর্নামেন্টের আয়োজন করা হবে বলে আশা প্রকাশ করেছে ক্ষুদে ক্রিকেট উদ্যোক্তারা।


