মাগুরানিউজ.কমঃ
মাশরাফি-মুশফিক-তামিম-সাকিবদের এশিয়ার সেরা মুকুট জেতার লড়াই আগামীকাল রবিবার ৬ মার্চ। এই লড়াইয়ে ক্রিকেটারদের সাথে মাঠে থাকতে ‘যুদ্ধ’ শুরু হয়ে গেছে।
কেবল টিম স্কোয়াডের ক্রিকেটারদেরই প্রায় ১৫শ’ বন্ধু-বান্ধব পরিবার-পরিজন মাঠে থাকতে চান। থাকতে চান ভিআইপি মন্ত্রী, এমপি থেকে শুরু করে তারকা ক্রীড়ামোদীরাও। আরো থাকতে চান লাখো টাইগারপ্রেমী। তাই, মূল্য যা-ই হোক, টিকিট পেতে চান তারা সবাই।
কিন্তু টিকিট যে নেই! ২৫ হাজার আসনের মিরপুর স্টেডিয়ামের গ্যালারিতে কীভাবে জায়গা পাবে ১৬ কোটি বাংলাদেশি?
রবিবারের বাংলাদেশ-ভারত ক্রিকেট মহারণ দেখতে ইতিমধ্যেই ঢাকামুখী শতশত মাগুরাবাসী।
বাংলাদেশ ক্রিকেট টিমকে স্বাগত জানাতে আনন্দ-মিছিল ও বিজয়োল্লাসের প্রস্তুতিও চলছে। বিভিন্ন ক্রিকেট ক্লাব, পাড়া মহল্লায় পতাকা নিয়ে স্বাগত মিছিলের প্রস্তুতি নিতেও দেখা যাচ্ছে।


