মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিনিধি-
মাগুরার ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের ৭৫ বছর পূর্তি উপলক্ষে সন্ধ্যায় কন্ঠ মাধুর্য দিয়ে দর্শক মাতালেন কিংবদন্তী সংগীত শিল্পী সুবির নন্দী।
মিলনমেলায় শুক্রবার রাতে জন মুদ্রে পরিণত হয় কলেজ প্রাঙ্গন। সংগিতের মহানায়ক সুবীর নন্দীর আগমনের কথা শুনে কলেজ প্রাঙ্গণে মানুষের ঢল নামে। পা গোজার ঠাই নাই কোথাও। সবার কানে কানে পৌঁছে গেছে মানুষের হৃদয় ছোঁয়া শিল্পী সুবীর নন্দীর মাগুরাতে উপস্থিত হবার কথা।
তিনি গান গাওয়ার প্রস্তুতি নিয়ে মঞ্চে উঠার মুহুর্তেই শুরু হয় কয়েক দফায় আলোর বাজির প্রজ্বলন ।প্রতিক্ষার প্রহর গুনতে থাকা শান্ত মানুষ অশান্ত হয়ে ছুটতে লাগল। মঞ্চে উপস্থিত হলেন শিল্পী। মানুষ ছুটে এল বাঙ্গালীর হৃদয় ছোঁয়া শিল্পীর গান শোনার জন্য।
মানুষের উপস্থিতি ও মিলন মেলার পরিবেশ দেখে মুগ্ধ হলেন তিনি। ভক্তদের উদ্যোশ্যে মাইক্রোফোনে বেজে উঠল ও আমার উড়াল পাখিরে যা যা তুই …….. এভাবে অনুরোধে চলতে থাকে একের পর এক মনের মাঝে জায়গা করে নেয়ার মতো গান।
সংগিত শিল্পের অহংকার সুবীর নন্দীকে কাছে পেয়ে এলাকার মানুষ মুগ্ধ হয়ে প্রশংসা ছুঁড়ে দিলেন সাইফুজ্জামান শিখর, পিকুলসহ আয়োজনের পেছনের মানুষগুলোকে।
হবিগঞ্জ জেলার বানিয়াচুং গ্রামের ডা. শুধাংসু বসু মুন্ডুর ৬ ছেলে ১ মেয়ের মধ্যে ৩য় ছেলে সুবীর নন্দী মা পুতুল রাণীর অনুপ্রেরণায় সংগীত জীবনে এসে মায়ের স্বপ্ন পুরণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছেন তিনি।


