মাগুরাতে জেমস্, তারুণ্যের মহা উল্লাস, গাইলেন সাথে গাওয়ালেন

মাগুরানিউজ.কমঃ

12814011_836432146485724_5764471296008994033_nবিশেষ প্রতিনিধি-

চারদিকে চলছে ‘গুরু গুরু’ ধ্বনি! নগরবাউল জেমসকে ঘিরে এই উন্মাদনা নতুন কিছু নয়। তিনি গলা ছেড়ে গাইলেই মাতোয়ারা হয়ে যায় চারদিক! 

মাগুরার ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের ৭৫ বছর পূর্তি উপলক্ষে গত সন্ধ্যায় মাগুরা মাতালেন নগরবাউল জেমস।

মিলনমেলায় শুক্রবার রাতে জনসমুদ্রে পরিণত হয় মাগুরা সরকারী কলেজ প্রাঙ্গন।

তিনি গান গাওয়ার প্রস্তুতি নিয়ে মঞ্চে উঠার মুহুর্তেই শুরু হয় কয়েক দফায় আতশবাজির মহড়া।প্রতিক্ষার প্রহর গুনতে থাকা শান্ত মানুষ অশান্ত হয়ে ছুটতে লাগল। মঞ্চে উপস্থিত হলেন শিল্পী। হাজারো মানুষ ছুটে এল হৃদয় ছোঁয়া শিল্পীর গান শোনার জন্য।

 

 

মানুষের উপস্থিতি ও মেলার পরিবেশ দেখে মুগ্ধ হলেন তিনি। ভক্তদের উদ্যেশ্যে মাইক্রোফোনে বেজে উঠল লেইস ফিতা লেইস………। চলতে থাকে একের পর এক মনের মাঝে জায়গা করে নেয়ার মতো গান। অনুষ্টান পরিচালনায় আয়োজক ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের হিমসিম খেতে হয় দর্শকদের সামাল দিতে।

জেমস্ কে কাছে পেয়ে এলাকার মানুষ মুগ্ধ হয়ে প্রশংসা ছুঁড়ে দিলেন প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সাইফুজ্জামান শিখর, পিকুল খানসহ আয়োজকদের দিকে।

 

প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন বিখ্যাত এই রকতারকা। ‘দেশা দ্য লিডার’ ছবিতে দারুণ গান গাওয়ার জন্য ২০১৪ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন জেমস। এর মধ্য দিয়ে তিনি রচনা করলেন নতুন ইতিহাস। তার আগে দেশের আর কোনো ব্যান্ডসংগীত শিল্পী জাতীয় পুরস্কারে সেরা গায়ক হতে পারেননি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: