মাগুরায় মিলনমেলার আয়োজন নিয়ে সংবাদ সম্মেলন

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক- শহরজুড়ে উৎসবের ঢেউ। অপেক্ষায় মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের ৭৫ বছর পূর্তির মিলনমেলার। এ উপলক্ষে শহর সেজেছে বর্ণিল সাঁজে। আলোক সজ্জায় ঝলমল করছে মাগুরা শহর। প্রতিদিন এ আলোকসজ্জা দেখতে সন্ধ্যা থেকে মধ্য রাত পর্যন্ত মানুষের ঢল নামছে শহরে।

কলেজের ৭৫ বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার বেলা ১১ টায় এম আর রোডের প্রধান কার্যালয়ে আয়োজক কমিটির পক্ষ থেকে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে ৪ মার্চ শুক্রবার কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রফেসর মোখলেছুর রহমানের কবর জিয়ারত, ৭৫ টি পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালী, ব্যাচ ভিত্তিক আড্ডা ও সন্ধ্যায় সুবির নন্দী ও জেমস্ এর কন্ঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনের নানা কর্মসূচী ঘোষনা করা হয়।

এ সময় আয়োজক কমিটির সদস্য অধ্যাপক কামরুজ্জামান চাঁদ, আবু ঈমাম পিকুল এবং অধ্যক্ষ আব্দুল লতিফ উপস্থিত ছিলেন।

কমিটির পক্ষ থেকে শহরবাসীর কাছে কর্মসুচি বাস্তবায়নে সার্বিক সহযোগীতা চাওয়া হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: