মাগুরায় অবসরপ্রাপ্তদের জন্য অন্যরকম ভালবাসা

মাগুরানিউজ.কমঃ 

mnবিশেষ প্রতিনিধি-

সরকারী চাকুরীতে অবসরগ্রহনকারী পেনশন ভোগীদের পেনশন তোলার বিষয়ে নানাবিধ হয়রানী আর সঠিক সময়ে পেনশন না পাওয়ার ঘটনা যখন হরহামেশায় সংবাদপত্রের পাতায় উঠে আসছে ঠিক সে সময়ে পেনশন ভোগীদের সঠিক সময়ে পেনশন প্রদানসহ পেনশন নিতে আসা অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রতিমাসে বিশেষজ্ঞ চিকিৎসক কর্তৃক বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান অন্যরকম ভালবাসার সৃষ্টি করেছে।

মাগুরা জেলা প্রশাসক মুহ: মাহবুবর রহমান, সিভিল সার্জন ডা:এফবিএম আব্দুল লতিফ এবং জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা জি এম জিল্লুর রহমানের আন্তরিকতায় শুরু হয়েছে এই ভিন্নধর্মী কর্মসুচী।

আজ সকালে জেলা হিসাব রক্ষণ কার্যালয়ে গিয়ে পাওয়া গেছে সেবাদানের নতুন এই উদ্যোগ। প্রতিমাসের প্রথম ও দ্বিতীয় কর্মদিবসে জেলা হিসাব রক্ষণ কার্যালয়ে পেনশন গ্রহীতা সকলের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

একাজে মাগুরা সিভিল সার্জন কার্যালয়ের ১৫ জন চিকিৎসক সেবাদান করছেন। আজ সকালে চিকিৎসা প্রদান করেন ডা:মৌসুমী কুন্ডু।এছাড়া আগতদের বসার জন্য বেশ কিছু চেয়ার ক্রয় করে তাদের বিশ্রামেরও ব্যবস্থা করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলা সদরে মোট ২হাজার ৪শত ২৫জন,মহম্মদপুর উপজেলায় ৭শত ৪৩জন, শ্রীপুর উপজেলায় ৬ শত ২৮জন এবং শালিখা উপজেলায় ৪শত৫২জন পেনশনভোগীদেও নিয়মিত পেনশন প্রদান করা হচ্ছে।

২০১৫ সালের এপ্রিল মাস থেকে এ কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। আজ সকালে মেডিকেল চেকাপের সময় জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা জি এম জিল্লুর রহমান, জেলা তথ্য অফিসার মো:রেজাউল করিম উপস্থিত ছিলেন।

উদ্যোক্তারা জানান, এপযন্ত প্রায় ১ হাজার পেনশন ভোগীদের চিকিৎসা প্রদান করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: