মাগুরায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

মাগুরানিউজ.কমঃ 

mnষ্টাফ রিপোর্টার-
মাগুরার মহম্মদপুরের আউনাড়া বাজারে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত নবাবকে (২৫) মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। সোমবার এ দূর্ঘটনা ঘটে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, মেহেদী পরিবহন নামে একটি বাস (ময়মনসিং জ-০৪-০০৮৮) মাগুরা থেকে মহম্মদপুরে যাবার সময় আওনাড়া বাজারের মোড়ে  বিপরিতগামী একটি ট্রাকের (পাবনা ট-১১০৩৮৭)এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় গাড়ি দুটি নিয়ন্ত্রণ হারিয়ে  রাস্তার উপরে থাকা ২টি ইজি বাইক ও ১টি নসিমনকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই নসিমন চালকসহ  ৫ জন আহত হয়।
 
স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এদের মধ্যে নসিমন চালক নবাবের অবস্থা গুরুতর হওয়ায় তাকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
 
মহম্মদপুর থানার এসআই সুভাষ চন্দ্র দাম ঘটনাস্থল থেকে জানান বাস-ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে তবে বাসের চালক ও সুপারভাইজার পালিয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: