টাইগারদের জয়ে মাগুরাতে আনন্দ মিছিল

মাগুরানিউজ.কমঃ 

mnষ্টাফ রিপোর্টার-

এশিয়া কাপে নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলংকার বিপক্ষে বাংলার টাইগারদের দুর্দান্ত জয়ে মাগুরার সর্বত্র মেতেছে আনন্দ-উল্লাসে। বাংলাদেশের জয় নিশ্চিত হওয়ার পর মাগুরার বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল করেছে ক্রিকেটপ্রেমীরা।

রোববার (২৮ ফেব্রুয়ারি) শ্রীলংকার মুখোমুখি হয় বাংলাদেশ। মিরপুরে শ্রীলংকাকে ২৩ রানে হারিয়েছে মাশরাফি বাহিনী। আল আমিনের ইনিংসের শেষ বল ডট হওয়ার সাথে সাথে ক্যাম্পাসের টাইগারভক্তরা নেচে গেয়ে আনন্দে মেতে ওঠে।

শহরে দেখা যায় ক্রিকেটপ্রেমীদের মিছিল করতে। কারো হাতে বাঁশি আবার কারো হাতে ভুভুজেলা। এ সময় ‘বাংলাদেশ’ ‘বাংলাদেশ’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহর।

বাংলাদেশের এমন কৃতিত্বপূর্ণ ম্যাচ জয়ের অনুভূতি জানতে চাইলে মাগুরা সরকারী কলেজের শিক্ষার্থী সালেহীন শাহাদাৎ ‘মাগুরা নিউজকে’ বলেন, ‘ম্যাচের শুরুতে একটু হতাশাগ্রস্ত ছিলাম। সাব্বির রহমানের দৃঢ়তায় সেই ভয় দূর হয়ে যায়। এখন আমরা পরবর্তী ম্যাচে পাকিস্তানকে হারাতে পারলে ফাইনালে চলে যাব।’

ক্যাম্পাসে খেলা দেখার অনুভূতি জানিয়ে রকিব নামে এক শিক্ষার্থী বলেন, ‘হোষ্টেলে খেলা দেখার মজাই আলাদা। যখন মুস্তাফিজরা উইকেট নেয় আর সাব্বিররা যখন চার-ছক্কা হাঁকান, তখন বন্ধুরা মিলে অনেক মজা করতে পারি, যা বাসায় বা একা খেলা দেখলে করতে পারি না।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: