মাগুরাকে ফরিদপুরের সাথে যুক্ত করার অপচেষ্টা বন্ধ করুন

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

সম্প্রতি মাগুরাকে ফরিদপুরের সাথে যুক্ত করার অপচেষ্টা চলছে। মাগুরাকে নিয়ে কুষ্টিয়ার সাথে কুষ্টিয়া বিভাগ গঠনের একটা প্রচেষ্টা শেষ না হতেই এবার মাগুরাকে সাথে নিয়ে ফরিদপুর বিভাগ গঠনের চেষ্টাকে অপচেষ্টা বলে আখ্যায়িত করেছেন মাগুরাবাসী।

বিশ্বজোড়া মাগুরাবাসির সম্মিলিত সংগঠন ‘সেভ মাগুরা’র প্রতিষ্ঠাতা ও মাগুরার প্রথম ২৪ ঘন্টার সংবাদমাধ্যম ‘মাগুরা নিউজ’ সম্পাদক রাজীব মিত্র জয় মাগুরাকে ফরিদপুরের সাথে যুক্ত করার এই অপঃতৎপরতা বন্ধে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

পাশাপাশি তিনি দক্ষিন বাংলার প্রবেশদ্বার ও ভৌগলিক ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ন অবস্থানে থাকা মাগুরাকে কেন্দ্র করে বৃহত্তর এই অঞ্চলের সময়োপযোগী উন্নয়নের লক্ষে ‘মাগুরা বিভাগ’ গঠনের প্রস্তাবনা জানিয়েছেন।

মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ‘মাগুরা বিভাগ’ সম্ভাব্যতা যাচাইয়ের বিনীত আবেদন জানানোর পাশাপাশি মাগুরাকে বিভাগ ঘোষনা করার প্রস্তাব সংসদে উপস্থাপনের জন্য মাগুরার দুই সংসদ সদস্যের প্রতি মাগুরাবাসীর পক্ষ থেকে বিনীত অনুরোধও জানিয়েছেন তিনি।

এক প্রশ্নের জবাবে জয় বলেন, উন্নত আর অনুন্নত এলাকা বিবেচনায় নয় মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এখন ভিন্ন ভাবে চিন্তা করার সময় চলছে দেশে। সামগ্রীক উন্নয়নই যেখানে প্রধান বিষয়।

তিনি বলেন, বৃহত্তর এই অঞ্চলের সময়োপযোগী উন্নয়নের স্বার্থে ভৌগলিক ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ন অবস্থানে রয়েছে মাগুরা। যাকে কেন্দ্র করে বৃহৎ এই অঞ্চলের অর্থনৈতিকসহ সামগ্রীক উন্নয়ন দ্রুততর ও পরিকল্পিত হবে।

তিনি বলেন, যশোর-নড়াইল-ঝিনাইদহ-মাগুরা-রাজবাড়ি-ফরিদপুর নিয়ে মাগুরা বিভাগ যা বাস্তবায়ন বৃহত্তর এই অঞ্চলকে করবে সমৃদ্ধ। বাংলাদেশের ১ম নিরক্ষরমুক্ত জেলা মাগুরা দক্ষিন বাংলার প্রবেশ দ্বার হিসাবে পরিচিত। আর সেকারনে সামগ্রীক উন্নয়নের স্বার্থে ‘মাগুরা বিভাগ’ প্রস্তাবনা।

মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে তিনি সবাইকে ‘মাগুরা বিভাগ’ দাবির সাথে একাত্নতা জানানোর পাশাপাশি মাগুরার পাশে থাকার আহবান জানিয়েছেন।

বিভাগ গঠনের যেসব ভিন্নভিন্ন দাবি রয়েছে সেগুলো বিবেচনায় ‘মাগুরা বিভাগ’ একটি উন্নয়নমুখী সমাধান বলে বিশেষজ্ঞরা মনে করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: