মাগুরানিউজ.কমঃ
মাগুরা শহরের ঐতিহ্যবাহী শিশু শিক্ষা প্রতিষ্ঠান “পাঠশালার” বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ শনিবার দুপুরে শেষ হযেছে।
সকালে অনুষ্ঠানের সূচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাগুরার নবনির্বাচিত মেয়র খুরশীদ হায়দার টুটুল।
বিদ্যালয়ের অধ্যক্ষ মিসেস হাসি কুরির সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সদস্য সচীব সাংবাদিক শরীফ আমিরুল হাসান বুলু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান পরিচালক ও বর্ষিয়ান সাংবাদিক মিহির লাল কুরী।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উদীচীর সাধারন সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী। আলোচনা সভা শেষে বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও মেডেল তুলে দেন অতিথিবৃন্দ।
দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিদ্যালয়ে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মুগ্ধ করে অতিথি ও দর্শনার্থীদের।


