ইউপি নির্বাচন- মাগুরা সদরে আওয়ামী লীগের প্রার্থী নির্ধারন

স্টাফ রিপোর্টার-

mnবিশেষ প্রতিনিধি-

আওয়ামী লীগের মনোনয়নসূত্র জানায়, এখন পর্যন্ত দ্বিতীয় ধাপে যেসব ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে, আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডে এখনও সবার নাম চূড়ান্ত করতে না পারায় ঘোষণা করা সম্ভব হয়নি। আওয়ামী লীগের মনোনয়নসূত্র জানায়, প্রতিটি ইউপিতেই প্রার্থী সংখ্যা বেশি তাই সঠিক সিদ্ধান্ত নিতে পর্যালোচনা চলছে। 

মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২ মার্চ, যাচাই-বাছাই ৫ ও ৬ মার্চ। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৩ মার্চ। আর ভোটগ্রহণ হবে ৩১ মার্চ।

এখন পর্যন্ত দ্বিতীয় দফায় অনুষ্ঠিতব্য মাগুরা সদরের ৪টি ইউপিতে একক চেয়ারম্যান প্রার্থী চুড়ান্ত করতে পেরেছে আওয়ামীলীগ।

বাকি ইউনিয়ন গুলিতে বর্ধিত সভায় সমঝোতা না হওয়ায় প্রার্থীতা চুড়ান্ত করা যায়নি।

তবে এ সকল ইউনিয়নের মনোনয়ন প্রত্যাশী ও কাউন্সিলর প্রার্থী চুড়ান্তের ক্ষমতা উপজেলা ও জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের উপর ছেড়ে দিয়েছেন। আজ বুধবারের মধ্যে নিরপেক্ষভাবে যাচাই বাছাই করে বাকি ইউপিতে একক প্রার্থী চুড়ান্ত করে কেন্দ্রে জমা দেওয়া হবে বলে পঙ্কজ কুমার কুন্ডু জানান।

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২ মার্চ, মনোনয়নপত্র যাচাই-বাছাই ৫ ও ৬ মার্চ, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৩ মার্চ, ভোট গ্রহণ ৩১ মার্চ।

মনোনয়ন চূড়ান্ত হওয়া ইউনিয়নগুলিতে ইতিমধ্যে ভোটের হাওয়া বইতে শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: