মাগুরানিউজ.কমঃ
ষ্টাফ রিপোর্টার-
আজ মাগুরা পারনান্দুয়ালী জামে মসজিদের সামনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যূ হয়েছে।
স্থানীয়রা জানান, ফজরের নামাজ পড়তে গিয়ে পারনান্দুয়ালী ব্যাপারী পাড়া জামে মসজিদের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে রাস্তাপার হওয়ার সময় গাড়ি চাপায় মো:শুকুর আলী (৬৫) নামে এক মুসল্লীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।
নিহত মোঃ শুকুর আলীর বাড়ি পারনান্দুয়ালী পূর্ব ব্যাপারী পাড়া। তিনি ওই এলাকার মৃত আব্দুল আজীজ মিয়ার ছেলে। শুকুর আলী চা বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।
মাগুরার সহকারি পুলিশ সুপার (সার্কেল) সুদর্শণ কুমার রায় জানান,‘সড়কের সিসি ক্যামেরার ফুটেজ দেখে ট্রাক আটকের চেষ্টা চলছে।’


