মাগুরানিউজ.কমঃ
অপেক্ষায় আছেন অনেকে। মাত্র কয়েকদিন পর মাগুরা আসছেন তরুণ তরুণীদের প্রিয় জেমস । আগামী ৪ মার্চ মাগুরাবাসী শুনবে জেমসের দরাজ কণ্ঠ।
মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের ৭৫ বছর পূর্তি উপলক্ষে মাগুরা আসছেন সংগীত শিল্পী জেমস্ ও সুবির নন্দী।
ইতিমধ্যে কলেজ চত্বরে শুরু হয়ে গেছে ডেকরেটর কর্মীদের কর্মকান্ড। শহরের বিভিন্ন এলাকায় স্থাপন করা হয়েছে বিশাল আকৃতির বিলবোর্ড। উদযাপন কমিটির পক্ষ থেকে কলেজের সকল প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের দ্রুত রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।


