মাগুরাবাসীর শুভকামনা

 

 

মাগুরানিউজ.কমঃ

mnরাজীব মিত্র-

হঠাৎ বৃষ্টিতে শঙ্কা জেগেছিল। নির্ধারিত সময়ে শুরু হবেতো এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচ? তবে শঙ্কা আপাতত নেই। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-ভারতের মধ্যকার ম্যাচের টস পর্ব সম্পন্ন হয়েছে। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ভারতের হয়ে টস পর্বে অংশ নেন মহেন্দ্র সিং ধোনি। 

এবারই প্রথম টি২০ ফরম্যাটে হচ্ছে এশিয়া কাপ ক্রিকেট। বাংলাদেশ সহ অংশ নিচ্ছে এশিয়ার তিন পরাশক্তি ভারত, পাকিস্তান ও গতবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। বাছাই পর্ব টপকিয়ে এসেছে সংযুক্ত আরব আমিরাত। সব মিলিয়ে শিরোপা লড়াইয়ে লিগ পদ্ধতিতে লড়বে পাঁচটি দল।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান জানালেন, দেশের মাটিতে এশিয়া কাপ। প্রথম ম্যাচেই প্রতিপক্ষ ভারতের বিপক্ষে পরিপক্ক ক্রিকেট খেলবেন তারা। প্রমাণ করবেন নিজেদের শ্রেষ্ঠত্ব।

নিজের ফেসবুক পেজে সাকিব লিখেছেন এভাবে, ‘এবারের এশিয়া কাপ টি-২০তে বাংলাদেশ দেশের মাটিতে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচটি খেলতে যাচ্ছে। তারা (বাংলাদেশের খেলোয়াড়রা) পরিপক্ক ক্রিকেট খেলার মাধ্যমে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের চেষ্টা করবে!’

ভারতের বিপক্ষে পরিপক্ক ক্রিকেট খেলতে হলে ব্যাটে-বলে জ্বলে উঠতে হবে সাকিবকে। তার জন্য ভুলতে হবে সদ্য সমাপ্ত পাকিস্তান ‍সুপার লিগের দুঃস্মৃতি। মাশরাফি-মুশফিকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলে সাকিবকে লড়ে যেতে হবে বুক চিতিয়ে। 

মাশরাফি বাহিনীর জন্য রইলো মাগুরাবাসী ও মাগুরানিউজের শুভকামনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: