মাগুরানিউজ.কমঃ
শহর প্রতিনিধি-
২১ ফেব্রুয়ারি শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মাগুরায় বিক্রেতারা ফুল বিক্রি করতে গিয়ে হিমশিম খাচ্ছে। স্বাভাবিকের চেয়ে দাম কয়েকগুণ বেশি হওয়ার পরও শহীদের শ্রদ্ধা জানানো হবে বলে ফুলের দাম নিয়ে কেউ মাথা ঘামাচ্ছেন না। সবার যেন একটাই লক্ষ্য- গভীর শ্রদ্ধার সঙ্গে ভাষা শহীদদের স্মরণ করা।
বিকেলের পর থেকে মাগুরায় ফুলের বাজারে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। ক্রেতাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষে শ্রদ্ধাঞ্জলি দিতে ফুলের রিং অর্ডার দিয়ে যাচ্ছে। এসব অর্ডার কেউ সন্ধ্যার মধ্যে নিয়ে যাবেন, কেউ কেউ হয়তো সকালে নিয়ে যাবেন। তবে একুশে ফেব্রুয়ারির কথা মাথায় রেখে বিক্রেতারা আগে থেকেই বেশি করে ফুল নিয়ে এসেছেন।
শহরের প্রত্যেকটি দোকানে বিক্রি হচ্ছে গোলাপ ও গ্যাডিউস, রজনীগন্ধাসহ নানা জাতের ফুল। বেশির ভাগ দোকানে ফুল বিক্রির পাশাপাশি চলছে ফুলের মালা ও ডালা তৈরীর কাজ। দোকানের কারিগররা ব্যস্ত সময় পার করতে দেখা গেছে।


