মাগুরায় কেউ কারো কম নয়, ৩৬ পদে ৩৫৮!

মাগুরানিউজ.কমঃ

mn

বিশেষ প্রতিনিধি-

মাগুরায় চেয়ারম্যান পদে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী ৩৫৮ জন। ৩৬ ইউনিয়নে  ৩৫৮ জন চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। 

প্রতি ইউনিয়নে গড়ে মনোনয়ন প্রত্যাশী সংখ্যা ১০ জন করে। আগামী ২৩ ফেব্রুয়ারি একক প্রার্থী চূড়ান্ত করা হবে। দ্বিতীয় ধাপের তফসিল অনুয়ায়ী সদর উপজেলার ১৩টি ইউনিয়নে আগামী ৩১ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু জানান, বৃহস্পতিবার রাত ১০টায় মনোনয়নপত্র বিতরণের শেষ সময় পর্যন্ত ৩৬ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৫৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ হিসেবে প্রতি ইউনিয়নে সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা ১০ জন করে। যাচাই-বাছাই শেষে আগামী ২৩ ফেব্রুয়ারি একক প্রার্থী চূড়ান্ত করা হবে।

তিনি আরো জানান, তৃণমূল নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের পছন্দের ভিত্তিতে সর্বাধিক জনপ্রিয় ব্যক্তিকে দলীয় মনোনয়নের জন্য চূড়ান্ত করে কেন্দ্রে নাম পাঠানো হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: