মাগুরায় ডিপ্লোমা কৃষিবিদদের মানববন্ধন

মাগুরানিউজ.কমঃ

mnস্টাফ রিপোর্টার-

মাগুরা জেলা ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন আজ সকালে মাগুরায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে। প্রধানমন্ত্রীর ঘোষনা মোতাবেক অবিলম্বে ডিপ্লোমা কৃষিবিদদের ১০ম গ্রেড বেতন স্কেল বাস্তবায়নের দাবীতে এই মানববন্ধন জানিয়েছেন উপস্থিত নেতৃবৃন্দ।

আজ রবিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক শহীদ রেজা।

বক্তারা জানান- ২০১৩ সালের ২৩ অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিপ্লোমা কৃষিবিদদের ২য় শ্রেণীর পদমর্যাদা দিয়ে ১০ম গ্রেডে বেতন স্কেল ঘোষনা দেন। কিন্তু প্রায় ৩ বছর হতে চললেও আমলাদের লাল ফিতার দৌরাত্মে ওই ঘোষণা আজো বাস্তবায়ন হয়নি। দ্রুত ওই ঘোষণা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন বক্তারা ।

পরে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর এ বিষয়ে একটি স্মারকলিপি প্রদান করেন সংগঠনটির নেতা কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: