মাগুরানিউজ.কমঃ
বিদ্যা ও ললিতকলার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর পূজা উপলক্ষে গতকাল সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে বিশেষ ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যা থেকেই তাই জমজমাট শহরের নিজনান্দুয়ালী নিতাই গৌর গোপাল সেবাশ্রম প্রাঙ্গন।
সন্ধায় আরতীর মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠান। অনুষ্ঠানে পৌরহিত্য করেন আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ চিন্ময়ানন্দ দাস মহারাজ (চঞ্চল বাবাজী)।
উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারন সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তীর সঞ্চালনায় প্রায় ২৫ জন শিশু শিল্পী বিভিন্ন ধর্মীয় ভজনের সাথে নৃত্য পরিবেশন করে। এরপর স্থানীয় শিল্পীরা ভজন, কীর্ত্তন ও হারানো দিনের বাংলা গান পরিবেশন করেন।
অনুষ্ঠানে হাজারো ভক্ত দর্শক উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন।


