হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি নিয়ে মাগুরায় সংবাদ সম্মেলনে নিরুর পরিবার

মাগুরানিউজ.কমঃ

mn

ষ্টাফ রিপোর্টার-

মাগুরায় নিরু হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিরুর পরিবার। নিহত নিরুর স্ত্রী আঁখি আক্তার তাঁর তিন মাসের শিশু কন্যাসহ তিন সন্তান নিয়ে আজ এ সংবাদ সম্মেলন করেন।

মাগুরার সদর থানার দায়েরকৃত মুন্সী এমদাদুল হক নিরু হত্যা মামলার বর্তমান অবস্থা তুলে ধরতে নিহতের পরিবার এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করে বলে জানান।

লিখিত বক্তব্যে জানানো হয়, গত বছরের ৫ মে পূর্ব শত্রুতার জের ধরে মুন্সী এমদাদুল হক নিরুকে হত্যা করে চিহ্নিত সন্ত্রাসীরা। এ বিষয়ে মাগুরা সদর থানায় হত্যা মামলা নং-০৬/৩৩৫ তারিখ ২ জুন,২০১৫ইং। 

হত্যা মামলার এজাহার নামীয় ১নং আসামী মো: ইকবাল হোসেন কাবিল কাস্টমস বিভাগে কর্মরত থাকায় তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

শহরের ভায়নায় আয়োজিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের বড় ভাই মাগুরা আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম হামিদুল হক।

লিখিত বক্তব্যে আরো জানানো হয়, হত্যা মামলার আসামীরা নিহতের বড় ভাই স্কুল শিক্ষক হামিদুল হককেও খুনের হুমকি দিচ্ছে। এ বিষয়ে তিনি থানায় একটি সাধারণ ডাইরী দায়ের করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: