মাগুরানিউজ.কমঃ
বিদ্যা ও ললিতকলার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর পূজা উপলক্ষে আজ সকাল থেকেই ঢাক-ঢোল-কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে মাগুরার বিভিন্ন পূজা মণ্ডপ। বাঙ্গালীর সম্প্রিতির অনন্য নিদর্শন এই পূজা।
মাগুরায় হিন্দু সম্প্রদায়ের সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। জেলার চারটি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বাড়ীতে পূজার আয়োজন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য পূজা মাগুরা সরকারী হোসেন শহীদ সোহরাওয়ার্দ্দী কলেজের পূজা, শহরের আদর্শ ডিগ্রী কলেজ, সরকারী মহিলা কলেজ, সরকারী উচ্চ বিদ্যালয়, সরকারী বালিকা উচ্চ্ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পূজা অনুষ্ঠিত হয়
শিক্ষার্থীরা অঞ্জলী দিতে পূজা মন্ডপ গুলিতে ভীড় করেন। পূজা শেষে প্রসাদ বিতরন করা হয়।


