মাগুরানিউজ.কমঃ
মাগুরার শ্রীপুরে ২৫ জন অতিদরিদ্র নারীকে প্রশিক্ষণ শেষে বিনামূল্যে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় জাগরণী চক্র ফাউন্ডেশনের এ উদ্যোগ।
গতকাল দুপুরে এ উপলক্ষে খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরার জেলা প্রশাসক মুহ. মাহাবুবর রহমান।
জাগরণী চক্র ফাউন্ডেশনের মাইক্রো ফিন্যান্স পরিচালক আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা তাহমিনা আফরোজ, খামারপাড়া মাধ্যমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান, জাগরণী চক্রের কর্মকর্তা বিকাশ চন্দ্র রায়, গোলাম মোস্তফা, শরিফুল ইসলাম, ফারুক হোসেন, আশরাফুল হক, শাহীন মৃধা, ইউপি চেয়ারম্যান কুতুবুল্লাহ কুটি, শিকদার মঞ্জুরুল আলম প্রমুখ।


