অভিনন্দনঃ মাগুরার নতুন মেয়র খুরশিদ হায়দার টুটুল

মাগুরানিউজ.কমঃ

mn
বিশেষ প্রতিনিধি-

মাগুরা পৌরসভার নব নির্বাচিত মেয়র খুরশিদ হায়দার টুটুল আজ সোমবার দায়িত্বভার গ্রহণ করেছেন। এ উপলক্ষে পৌরসভা চত্বরে মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধনা সভার আয়োজন করে পৌর কর্মকর্তা কর্মচারিবৃন্দ। শুভকামনা জানিয়েছে ‘মাগুরা নিউজ’। এসময় পৌরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নতুন মেয়র।

আজ মাগুরাবাসির পক্ষে উন্নয়নের এক নতুন বার্তা নিয়ে মেয়র হিসেবে যাত্রা শুরু করছেন টুটুল।মাগুরার নতুন মেয়র খুরশিদ হায়দার টুটুলকে অভিনন্দন! আমি প্রত্যাশা করছি একটি আধুনিক বাণিজ্যিক মাগুরা তার হাত দিয়েই বের হয়ে আসবে। জানিয়েছেন ‘সেভ মাগুরা’র প্রতিষ্ঠাতা ও ‘মাগুরা নিউজ’ সম্পাদক রাজীব মিত্র ‘জয়। 

সকালে পৌরসভার বাসিন্দারা পৌর মেয়রকে অভিনন্দন জানিয়ে শহরে উল্লাস ও আনন্দ মিছিল বের করে। 

শোভাযাত্রা শেষে পৌরসভার জ্যেষ্ঠ্য কর্মকর্তা ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম হীরকের সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর একান্ত সহকারি সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখর।

উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক সৈয়দ শরিফুল ইসলাম, জেলা প্রশাসক মাহবুবর রহমান, পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহ, জেলা আওয়ামীলীগের সভাপতি তানজেল হোসেন খান, সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান রোস্তম আলী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাকি ইমাম, জেলা ছাত্রলীগের সভাপতি শেখ রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মীর মেহেদী হাসান রুবেল সহ নেতৃবৃন্দ।

এ সময় পৌরসভার কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দ নব নির্বাচিত মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: