মাগুরানিউজ.কমঃ
শুরু হয়ে গেল ভালবাসার সপ্তাহ। আর ভালোবাসার সপ্তাহ মানে প্রেম নিবেদন। ভালবাসার ভাষা বুঝিয়ে দিতে পারে গোলাপ। তাই উপহার হিসেবে গোলাপের চাহিদা সবার উপরে। মাগুরার ফুল ও উপহার সামগ্রীর দোকানে এখন থেকেই উপচে পড়ছে ভিড়। ১৪ ফেব্রুয়ারী উপলক্ষে তরুন-তরুনীরা উপহার সংগ্রহে ব্যস্ত সময় পার করছে।


