মাগুরায় ব্যবসায়ীকে আটকের প্রতিবাদে থানা ঘেরাও, বিক্ষোভ

মাগুরানিউজ.কমঃ 

Magura_map_280272453

মাগুরায় অনাদায়ী ভ্যাট আদায়ের অভিযান চলাকালে এক ব্যবসায়ীকে আটকের প্রতিবাদে মাগুরা সদর থানা ঘেরাও করে বিক্ষোভ করেছে শতাধিক দোকানি। আজ বুধবার বিকালে এ ঘটনা ঘটে।এসময় শহরের শতাধিক দোকানদার ক্ষোভে দোকান বন্ধ করে প্রতিবাদ কর্মসূচি পালন করে।

বিক্ষোভে অংশ নেওয়া ব্যবসায়ীরা জানান, দোকানের ধরন বিবেচনায় না রেখে এ বছর সরকারিভাবে গড়ে প্রত্যেক দোকানে বার্ষিক ৬ হাজার টাকা ভ্যাট ধার্য করেছে সংশ্লিষ্ট অফিস। যা অনেকের পক্ষে দেওয়া সম্ভব হয়নি। এ অবস্থায় বুধবার বিকেলে হঠাৎ করে খুলনা বিভাগীয় ভ্যাট কর্তৃপক্ষ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পুরো শহরে অভিযান চালায়।

এ সময় তারা শহরের বিভিন্ন সড়কে জোরপূর্বক দোকান বন্ধ করে দেয়। যার প্রতিবাদ করায় এম আর রোডের হিরোক বেডিং নামের দোকানের মালিক হিরক মিয়াকে ভ্রাম্যমাণ আদালত পুলিশ দিয়ে আটক করে সদর থানায় নিয়ে যায়।

এ ঘটনা ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সঞ্চার করলে এম আর সড়ক, সৈয়দ আতর আলী সড়কসহ বিভিন্ন সড়কের শতাধিক ব্যবসায়ী দোকান বন্ধ করে বিকেল সাড়ে ৩টার দিকে সদর থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে। পরে জেলা বনিক সমিতির মধ্যস্থতায় বিষয়টি যুক্তিযুক্ত সমাধান হওয়ায় হিরককে ছেড়ে দেওয়া হয়। এটি জানার পর বিকেল ৫টায় ব্যবসায়ীরা তাদের দোকানে ফিরে যান। ব্যবসায়ীদের দাবি, দোকানের কেনাবেচা ও ধরন দেখে বার্ষিক ভ্যাট নির্ধারণ করা উচিত।

এ বিষয়ে অভিযানের নেতৃত্ব দানকারি খুলনা বিভাগীয় ভ্যাট কর্মকর্তা হাসনাইন মাহমুদ বলেন, এ ধরনের অভিযান একটি চলমান প্রক্রিয়া। এসব ব্যবসায়ীদেরকে বার্ষিক ভ্যাট অনাদায়ের নোটিশ তিন মাস আগেই দেওয়া হয়েছে। এমনকি শহরেও মাইকিংসহ নানা প্রচারনা চালানো হয়েছে। কিন্তু সিংহভাগ ব্যবসায়ী সেটি না মানায় বুধবার অভিযান চালানো হয়। এ সময় হিরক নামে ওই ব্যবসায়ী অভিযানে বাধা দেয়ায় তাকে আটক করা হয়। পরে ব্যবসায়ীরা যত দ্রুত সম্ভব ভ্যাট পরিশোধ করার অঙ্গিকার করায় হিরককে ছেড়ে দেওয়া হয়। কোন ব্যবসায়ীর নামেই নিয়ম বহির্ভুত ভ্যাট ধরা হয়নি। আগামীতে এ ধরনের অভিযান আরো বেশি চলবে।

এ ব্যাপারে সদর থানার ওসি মুন্সী আছাদুজ্জামান বলেন, ভ্রাম্যমাণ আদালত কর্তৃক অভিযান চলাকালে এক ব্যবসায়ী আটক হওয়ায় সাময়িক উত্তেজনা হয়েছিল। পরে ব্যবসায়ীরাই আলোচনার মাধ্যমে বিষয়টির সুরাহা করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: