সর্বনিম্ন ফিতরা ৬০ টাকা

মাগুরানিউজ.কমঃ 

Fitra1435130285

১৪৩৬ হিজরি সনের সাদকাতুল ফিতরের হার সর্বনিম্ন ৬০ টাকা ও সর্বোচ্চ ১ হাজার ৬৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বুধবার দুপুরে বায়তুল মোকাররম মসজিদে ঈদুল ফিতর উপলক্ষে ফিতরা নির্ধারণ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে সিদ্ধান্ত হয়, ইসলামি শরিয়াহ অনুযায়ী আটা, কিশমিশ, খেজুর ইত্যাদি পণ্যের যেকোনো একটির মাধ্যমে ফিতরা প্রদান করা যায়। যদি আটার মাধ্যমে ফিতরা আদায় করা হয়, তাহলে জনপ্রতি ১ কেজি ৬৫০ গ্রাম বা এর বর্তমান বাজারমূল্যে ৬০ টাকা আদায় করতে হবে। অথবা খেজুরের মাধ্যমে আদায় করলে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজারমূল্যে ১ হাজার ৬৫০ টাকা দিয়ে আদায় করতে হবে।

এ ছাড়া কিশমিশ দিয়ে আদায় করলে তিন কেজি ৩০০ গ্রাম কিংবা এর বাজারমূল্য ১ হাজার ২০০ টাকা। পনির দিয়ে আদায় করলে তিন কেজি ৩০০ গ্রাম কিংবা এর বাজারমূল্য ১ হাজার ৬০০ টাকা এবং যব দিয়ে আদায় করলে তিন কেজি ৩০০ গ্রাম অথবা বর্তমান বাজার মূল্য ২০০ টাকা ফিতরা আদায় করতে হবে।

আলোচনাসভায় বলা হয়, ইসলামি শরিয়াহ অনুযায়ী মুসলমানরা নিজেদের সামর্থ্য অনুযায়ী ফিতরা আদায় করবেন।

আলোচনাসভায় ইসলামিক ফাউন্ডেশনের দিনি দাওয়া বিভাগের পরিচালক এ এম এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ইমাম সমিতির যুগ্ম-মহাসচিব মুফতি শাইখ ওসমান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মিজানুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, গত বছর মাথাপিছু সর্বনিম্ন ফিতরা ছিল ৬৫ টাকা ও সর্বোচ্চ ২ হাজার টাকা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: