মাগুরা দরবার শরীফের পীর সাহেবের জানাজা আজ

মাগুরানিউজ.কমঃ

mnমাগুরা দরবার শরীফের পীর জনাব মরহুম আলহাজ্ব আব্দুল হামীদ সাহেবের একমাত্র সাহেবজাদা বর্তমান মাগুরা দরবার শরীফের পীর হুজুর কেবলা জনাব হযরত মাওলানা খন্দকার রশীদ আহম্মদ সাহেব  শুক্রবার রাত আনুমানিক ১০:১০ টার দিকে  তাঁর নিজ দরবার শরীফে (সরকারি কলেজ পাড়া) ইন্তেকাল করেছেন। ( ইন্নালিল্লাহে……………… রাজেউন।)

পীর সাহেব হুজুর কেবলার জানাজার নামাজ আজ শনিবার বিকাল ০৫:১৫ মিনিটে মাগুরা কলেজপাড়া খানকায়ে হামীদিয়া দরবার শরীফে অনুষ্ঠিত হবে বলে পরিবারের সূত্রে জানা গেছে।

মৃত্যুকালে খন্দকার রশীদ আহম্মদ ৫ ছেলে ৫মেয়ে সহ সারাদেশে অসংখ্য গুনগ্রাহী ও মুরিদান রেখে গেছেন। তাঁর  বয়স হয়েছিল নব্বই (৯০) বছর। তাঁর মৃত্যুতে মাগুরার বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

তার মৃত্যুতে মাগুরানিউজ পরিবার শোক প্রকাশ করছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: