মাগুরানিউজ.কমঃ
মহান ফেব্রুয়ারীর আজকের এ শুভক্ষণে, মাগুরার প্রথম ও মাগুরার শীর্ষ সংবাদমাধ্যম ‘মাগুরা নিউজ’ পরিবারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মাগুরার প্রথম অনলাইন নিউজ পোর্টাল www.maguranews.com সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে facebook.com/maguranews/ লাইক সংখ্যায় 10000+ ছাড়িয়ে গেছে।
নতুন সময়ের প্রতিশ্রুতিশীল, পরিশ্রমী ও কর্মঠো একঝাঁক তরুণ সংবাদকর্মীর আন্তরিক প্রচেষ্টা, নিরলস পরিশ্রম আর পাঠক, শুভানুধ্যায়ীদের পরামর্শ এবং ভালবাসায় অল্প সময়ে সব মহলে সাড়া জাগাতে সক্ষম হয়েছে ‘মাগুরা নিউজ’। ‘মাগুরা নিউজ’ এখন পরিনত হয়েছে মাগুরা ও মাগুরাবাসির মাখপত্রে।
‘মাগুরা নিউজ’ পরিবারের পক্ষে সম্পাদক রাজীব মিত্র জয় এ উপলক্ষে এক বিবৃতিতে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘মাগুরা নিউজ’র লাইক সংখ্যা 10000+ ছাড়িয়ে যাওয়া আমাদেরকে কাজে আরো অনুপ্রাণিত করবে। ‘মাগুরা নিউজ’র প্রতি পাঠকদের ভালবাসা ও সমর্থন আমাদেরকে আরো দায়বদ্ধ ও দায়িত্বশীল হতে প্রেরণা যোগাবে। আজ এ শুভক্ষণে আমি পাঠক ও শুভানুধ্যায়ীসহ ‘মাগুরা নিউজ’ পরিবারকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।
সবার আন্তরিক প্রচেষ্টা ও পাঠকদের ভালবাসায় আমাদের আজকের এই সাফল্য। ফেসবুকে ‘মাগুরা নিউজ’র লাইক সংখ্যা 10000+ ছাড়িয়েছে এটা নিশ্চয়ই আনন্দের; কিন্তু আমাদের গন্তব্য অনেক দূর!
আমি আশা করছি, সবার ভালবাসা ও সহযোগিতা নিয়ে আগামী দিনেও ‘মাগুরা নিউজ’ পাঠকদেরকে বস্তুনিষ্ঠ ও নির্ভুল সংবাদ সবার আগে দেয়ার জন্য প্রতিশ্রুতিশীল ও দায়িত্বশীল ভূমিকা রাখবে। সবাইকে আবারো শুভেচ্ছা ও অভিনন্দন।


